রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
জগন্নাথপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসক সংকট
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জহিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকট থাকায় স্বাস্থ্যসেবা নিতে আসা এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই স্বাস্থ্যকেন্দ্রটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের একমাত্র প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র। কিন্তু এখানে নিয়মিত কোনো চিকিৎসক না থাকায় রোগীরা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না। অনেক সময় রোগীরা এসে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

এলাকাবাসী জানান, বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রটিতে কোনো চিকিৎসক নেই। দুইজন সেবিকা দিয়ে চলছে সেবা কার্যক্রম। লোকবলের অভাবে প্রায় সময় স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় হাজার হাজার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এছাড়া স্বাস্থ্য সহকারী, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় স্টাফেরও তীব্র অভাব রয়েছে। এ উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী সেবা নিতে আসেন। ফলে সীমিত জনবল দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছেন। জরুরি সেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

ভুক্তভোগীরা জানান, সামান্য চিকিৎসার জন্যও তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে, যা সময় ও খরচ—দুটিই বাড়িয়ে দিচ্ছে। এতে বিশেষ করে বয়স্ক ও দরিদ্র রোগীরা বেশি কষ্টে পড়ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার না থাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যা চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় বলেন, “উপজেলার প্রতিটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের জনবল শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যের কাছে তালিকা আকারে প্রেরণ করা হয়েছে।’’

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   স্বাস্থ্য   পরিবার কল্যাণ কেন্দ্র   চিকিৎসক সংকট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close