শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
জীবনানন্দ
রূপান্তর
শিবলী মোকতাদির
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:৩৫ পিএম

বৃষ্টি ঝরা ফুল, লুকিয়ে এলে কুড়িয়ে নিতে
আমায় দেখে ইতস্তত মা রাখবেন ফুলদানিতে

এটুক বলেই পালিয়ে গেলে, রেখার মতো দ্রুতটানে
বর্ণোজ্জ্বল দিন বলছে বুঝলে কিছু, বুঝলে মানে?

আমার আঁকা একটি জবা, পাশফেরানো নগ্ননারী
বন্ধু বলে বান্ধবীকে ভাঙা চাঁদে ভাসছে বাড়ি

বর্ষা গেল, শীতের শেষে বাগান ছিল অরক্ষিত
ফের এসেছ যে ফুল নিতে, বলছে মালি দুঃখিত

রং লেগেছে দরদালানে, গ্রীষ্মতে পায় অধিক গতি
সকল ফুলের কেন্দ্রে তুমি, রূপান্তরে প্রজাপতি

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close