সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      
বিনোদন
স্কুলজীবনে ছিল জনপ্রিয়তা, তবু প্রেম হয়নি: অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:১৬ পিএম
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সংগৃহীত ছবি

অভিনয় দক্ষতা ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি জানিয়েছেন, স্কুলজীবনে অনেকেই তাকে পছন্দ করতেন এবং প্রেমের প্রস্তাবও দিতেন। তবে সেই সময়ে তার কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে শৈশব ও স্কুলজীবনের নানা স্মৃতি তুলে ধরেন অপু বিশ্বাস। তিনি বলেন, ছোটবেলায় নিজেকে ছেলে মনে করতেন। নাম ‘অপু’ হওয়ায় অনেকেই তাকে ছেলে ভেবে ভুল করতেন। এ কারণে পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে মজা করতেন।

স্কুলজীবনের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, পড়াশোনা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে তিনি বেশ সক্রিয় ছিলেন। কোনো অনুষ্ঠান আয়োজন হলেই শিক্ষকরা তাকে ডাকতেন পরিকল্পনায় অংশ নিতে। এছাড়া তিনি পঞ্চম শ্রেণিতে বৃত্তিও পেয়েছিলেন।

প্রেমের প্রস্তাব প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সহপাঠীরা সরাসরি তাকে ভালোবাসার কথা বলার সাহস পেত না। বেশিরভাগ সময় বান্ধবীদের মাধ্যমে নিজেদের মনের কথা জানাত। কেউ কেউ চিঠিও লিখতেন। তবে এসব বিষয়ে তিনি খুব একটা আগ্রহী ছিলেন না।

স্কুলজীবনে কারও সঙ্গে প্রেম হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, “আমার কখনো প্রেম হয়নি। তবে পরবর্তী সময়ে জানতে পেরেছি, অনেকেই আমাকে পছন্দ করতেন।”

অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তি ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। শৈশবের ডানপিটে স্বভাব থেকে শুরু করে স্কুলজীবনের জনপ্রিয়তা—সবকিছুই নতুন করে আলোচনায় এনেছে তাকে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্কুলজীবন   জনপ্রিয়তা   অপু বিশ্বাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close