মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপিতে উপেক্ষিত ত্যাগীরা      বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      
বিনোদন
মিথ্যা বক্তব্য প্রত্যাহার চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিকের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:১০ পিএম
রাইসুল ইসলাম অনিক

রাইসুল ইসলাম অনিক

নিঃশর্ত ক্ষমা চেয়ে নিজের মিথ্যা বক্তব্য প্রত্যাহার করেছেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক। 

বৃহস্পতিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো প্রেস নোটে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। 

লিখিত বার্তায় ক্ষমা চাওয়ার কারণ হিসেবে অনিক বলেন, ‘গত ১৯ মে বিভিন্ন গণমাধ্যমের সামনে সাদামাটা এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘চারুলতা’ ও ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবের পরিপ্রেক্ষিতে আমার দেওয়া বক্তব্যগুলো ভুল ও অসত্য ছিল, যা প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনামের ক্ষতি করেছে। বিষয়টির জন্য আমি সাদামাটা এন্টারটেইনমেন্ট এবং সংশ্লিষ্ট সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।’
 
তিনি আরও বলেন, ‘আমি পূর্বে দাবি করেছিলাম ‘চারুলতা’ চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। তবে চলচ্চিত্রটির শুটিং এখনও পুরোপুরি শেষ হয়নি। একই সঙ্গে সিনেমাটির এডিটিং ও ডাবিং সম্পূর্ণ শেষ হয়েছে বলে আমি যে দাবি করেছিলাম, সেটিও সঠিক নয়। উপরন্তু আমি দাবি করেছিলাম ‘চারুলতা’ সিনেমার নাম পরিবর্তন করে ‘ঢাকা ১২০৫’ রাখা হয়েছে। আমি স্পষ্ট করতে চাই যে, এই দুটি সম্পূর্ণ আলাদা ও ভিন্ন চলচ্চিত্র। চলচ্চিত্র পরিচালক সমিতি এবং প্রযোজক সমিতিতেও সিনেমা দুটি পৃথকভাবে নিবন্ধিত। এছাড়া সাদামাটা এন্টারটেইনমেন্ট আমাকে এগারো লক্ষ টাকা দিয়েছে বলে আমি যে দাবি করেছিলাম, সেটি ঠিক নয়। বরং সাদামাটা এন্টারটেইনমেন্ট পরিপূর্ণ সিনেমা বানানোর জন্য চুক্তিপত্র অনুযায়ী যে অর্থ প্রয়োজন হয়, ঠিক সেই পরিমাণ টাকা আমাকে সম্পূর্ণ প্রদান করেছে।’
 
উপরোক্ত বিষয়গুলোর আলোকে অনিক ক্ষমা চেয়ে বলেন, ‘সাদামাটা এন্টারটেইনমেন্টের মতো একটি স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম আমার অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ও গণমাধ্যমে দেওয়া মিথ্যা বিবৃতির কারণে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি তাদের কাছ থেকে চুক্তির চেয়েও বেশি টাকা নিয়েও সিনেমাটি বুঝিয়ে না দিয়ে এবং আর্থিক অনিয়ম করে প্রযোজনা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ও মানহানি করেছি। এ জন্য আমি আমার সব ভুলের জন্য সাদামাটা এন্টারটেইনমেন্ট এবং এর স্বত্ত্বাধিকারী ওয়ালিদ আহমেদের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।’ 

উল্লেখ্য, ‘ইতিচিত্রা’, ‘বিশ্বাস করেন ভাই’ ও ‘গুপ্তধনের খোঁজে’ শিরোনামের সিনেমাগুলো নির্মাণ করেছেন অনিক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিথ্যা বক্তব্য প্রত্যাহার   চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close