শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৪ জুলাই ২০২৬
শিরোনাম: হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩      জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      খাদ্য অধিদপ্তরে এখনো ফ্যাসিস্টের ‘সেই’ ভূত      ধুঁকছে কমিউনিটি ক্লিনিক      বাংলাদেশ-চীন করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত      জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ      খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ      
জাতীয়
কোনো সড়ক-মহাসড়কের পাশে ময়লা ফেলা যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা বাইপাস ও ঢাকা সিলেট মহাসড়কের সংযোগস্থলে সড়কে ময়লার ভাগার সরিয়ে স্থায়ী ড্যাম্পিং স্টেশন স্থাপনের আশ্বাস দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘কোনো পৌরসভা, সিটি কর্পোরেশনসহ মহাসড়কের পাশে কোনো প্রকার ময়লা আবর্জনা ফেলা যাবে না।’

রোববার (১৪ জুন) সকালে উপজেলার গোলাকান্দাইলস্থ দুটি মহাসড়কের সংযোগস্থলে ময়লার ভাগার এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, এএসপি গ সার্কেল মেহেদী ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, গোলাকান্দাইল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রতিমন্ত্রী বলেন, ‘এশিয়ান হাইওয়ে সড়কে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সেটা প্রধান মন্ত্রীর দৃষ্টি গোঁছর হয়েছে। তার  নির্দেশে এখানে পরিদর্শনে এসেছি। সড়কের পাশে ময়লা ফেলা যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ময়লা আবর্জনা গুলো যেন নির্দিষ্ট জায়গায় ফেলা হয় সেজন্য জমির ব্যবস্থা করা হচ্ছে। এমনকি সেই ময়লা আবর্জনা গুলো রি-সাইকেলিং করে জৈব সার, এনার্জি উৎপাদন, মিথাইন গ্যাস তৈরীসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। বিদেশী সংস্থা গুলোকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হবে। আশারাখি এটা চালু হলে ময়লা পরিমান অনেকটা কমে আসবে।’

এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের মাঝে আমরা রূপগঞ্জে সড়কের ময়লার ভাগার সরিয়ে গাছ লাগানো শুরু করেছি। এবছর ৫ কোটি বৃক্ষরোপন করা হবে। এ সড়কের ময়লার ভাগার বিষয়ে আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আনতে সক্ষম হয়েছি। এতে আমাদের এলাকার স্থায়ী সমাধান হবে। আরও যে সকল সমস্যা রয়েছে তা দূর করতে কাজ করছি।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সড়ক-মহাসড়ক   ময়লা   স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close