মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      
বিনোদন
ব্রাজিলের সমর্থনে এক কাতারে অপু-বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬ উন্মাদনায় মেতে উঠেছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলকে সমর্থন জানাতে পিছিয়ে নেই তারকারাও। এ তালিকায় রয়েছেন ঢালিউডের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

ব্যক্তিগত জীবন ও চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে নানা কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই দুই তারকা। তবে এবার কোনো ব্যক্তিগত প্রসঙ্গ নয়, ফুটবল বিশ্বকাপই তাদের এনে দিয়েছে একই কাতারে। দুজনই সমর্থন করছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেকে ব্রাজিল দলের কট্টর সমর্থক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ব্রাজিলের খেলায় যে নান্দনিকতা ও শিল্পের ছোঁয়া রয়েছে, তা অন্য কোনো দলের খেলায় তিনি খুঁজে পান না। একই সঙ্গে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ব্যক্তিত্বেরও প্রশংসা করেন তিনি।

অন্যদিকে শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি পোস্টার শেয়ার করে নিজের সমর্থনের কথা জানান। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, “জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।” পাশাপাশি ছোটবেলা থেকে ব্রাজিলের প্রতি নিজের আবেগের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।

সাধারণত ব্যক্তিগত নানা ইস্যুতে অপু বিশ্বাস ও শবনম বুবলীকে দুই মেরুতে দেখা গেলেও ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রতি ভালোবাসা তাদের এনে দিয়েছে একই অবস্থানে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।

তবে ব্রাজিল সমর্থনে অপু-বুবলী একমত হলেও ঢালিউড সুপারস্টার শাকিব খান কোন দলের সমর্থক, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close