বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের পরিবেশবান্ধব বিভিন্ন উদ্ভাবনের প্রশংসা করেছেন। দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব পণ্যের উন্নয়ন ও গবেষণা কার্যক্রমে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (১৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন সাজ্জাদুল ইসলাম।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব উদ্ভাবনের প্রশংসা করেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে সাজ্জাদুলকে উৎসাহ দেন। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close