মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      
বিনোদন
সোমবার বাংলা একাডেমির নজরুল মঞ্চে উদীচীর বর্ষা উৎসব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমাদের জীবন-প্রকৃতি আর সংস্কৃতিতে বর্ষার গভীর প্রভাবকে উদযাপন করতে প্রতিবারের মতো এবারও বর্ণিল আয়োজনে সেজেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আগামীকাল সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় ঢাকার বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে বর্ষা উৎসব ১৪৩৩। 
আষাঢ়ের প্রথম সকালে ওস্তাদ জাবীর ইমাম খান শাহীর রাগ ‘মিয়া কি মল্লার’-এর সুরমূর্ছনায় শুরু হবে উৎসবের মূল আনুষ্ঠানিকতা। দিনব্যাপী এই আয়োজনে হবে বর্ষার গান, কবিতা আর নাচের মনোহরী সব পর্ব।

উৎসবের সাংস্কৃতিক পর্বে উদীচীর কেন্দ্রীয় সংগীত বিভাগ ছাড়াও সমবেত সংগীত পরিবেশন করবে উদীচীর উত্তরা ও ডেমরা শাখা। বিশিষ্ট রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী অনিমা রায়, মাহমুদুল হাসান, আবদুল ওয়াদুদ ও বুলবুল ইসলামের কণ্ঠে থাকবে বিশেষ পরিবেশনা। লোকগানের সুরে শ্রোতাদের মুগ্ধ করবেন বিমান বিশ্বাস, বিথী ঘোষ, মায়েশা সুলতানা উর্বি, ওয়ার্দা আশরাফ, মীর সাখাওয়াত, হুমায়রা তাসিন, অদ্বয় স্যান্যাল আর্য ও জাকির হোসেন।

নৃত্যের ছন্দে উৎসবকে রাঙিয়ে তুলবে ফেরদৌস হোসেনের পরিচালনায় ‘বহর’ ও অনিক বসুর পরিচালনায় ‘স্পন্দন’ নৃত্যদল। এছাড়াও কবিতা আবৃত্তিতে অংশ নেবেন দীপক সুমন, মৌমিতা জান্নাত, একরাম হোসেন ও সজীব তানভীর।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকছে ‘বর্ষা কথন ও আলোচনা’ পর্ব। এবারের বর্ষাকথন উপস্থাপন করবেন উদীচীর সহ-সাধারণ সম্পাদক কবি রহমান মুফিজ। বর্ষা কথনে অংশ নেবেন লেখক, গবেষক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। 

উৎসব যৌথভাবে সঞ্চালনা করবেন মৌমিতা জান্নাত, সজীব তানভীর, রুমি দে ও নাজমুল আজাদ।

আয়োজনে শামিল হতে প্রকৃতিপ্রেমী মানুষদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলা একাডেমি   নজরুল মঞ্চ   উদীচীর বর্ষা উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close