মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
জাতীয়
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় সংস্কৃতি মন্ত্রণালয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে সংস্কৃতি মন্ত্রী ফরাসি রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান। প্রতিনিধি দলে ছিলেন ফরাসি সাংস্কৃতিক উপদেষ্টা ফ্রেডেরিক ইনজা, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা–এর পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো এবং আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো লাক্রাম্প।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা ও যুগ্মসচিব ইলিয়া সুমনা উপস্থিত ছিলেন।

বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত বলেন, “ফ্রান্স বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করে। তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি প্রশিক্ষণের ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে ফ্রান্স আগ্রহী।’’

পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের যুবসমাজের সুযোগ বাড়াতে বিশেষায়িত ফরাসি ভাষা প্রশিক্ষণ চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বলেন, “১৯৭২ সাল থেকে বাংলাদেশ ও ফ্রান্স বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। তিনি ১৯৮৭ সালের ১০ মার্চ স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সাংস্কৃতিক চুক্তিটি বর্তমান প্রেক্ষাপটে নবায়ন ও আধুনিকীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।’’

মন্ত্রী জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ প্রক্রিয়া এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, “মহাস্থানগড়ে বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। ১৯৯২ সালের ওই চুক্তিটি নবায়নের বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’’

এ ছাড়া ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা এবং চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের কার্যক্রম আরও সম্প্রসারণ করে তরুণদের ভাষা ও সাংস্কৃতিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সম্পর্ক   ফ্রান্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close