শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম: তামিমকে টপকে টেস্টে মোমিনুলের রেকর্ড      সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন হবে : চিফ হুইপ      রাষ্ট্রপতি নির্বাচন : ইসিতে তিনটি মনোনয়নপত্র দাখিল      মগবাজারে বহুতল ভবনে আগুন      ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি : চিফ হুইপ      
স্বাস্থ্য
মাদারীপুর সদর হাসপাতালে আইসিইউ সেবা চালু
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৮:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ জুন) অনলাইনে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার প্রমুখ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৫০ শয্যা জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানসহ অনুমোদিত ২৬৭টি পদের মধ্যে বর্তমানে ১০২টি পদ শূন্য রয়েছে। 

সংশ্লিষ্টদের মতে, এসব শূন্য পদ দ্রুত পূরণ করা হলে আইসিইউসহ হাসপাতালের অন্যান্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে এবং জেলার প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ উন্নত চিকিৎসাসেবা লাভ করবে। 

আইসিইউ সেবা চালু হওয়ায় সাধারণ রোগীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা এখন জরুরি প্রয়োজনে জেলা শহরে বসেই আইসিইউ সেবা পেতে পারবেন। এখন রোগীদের ঢাকা, ফরিদপুরে যাওয়ার প্রয়োজন হবে না। 

এ জন্য সাধারণ রোগীরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

মোহাম্মদ শরীফুল আবেদিন কমল বলেন, ‘প্রাথমিকভাবে হাম আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসার জন্য এই সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সক্ষমতা নিশ্চিত করে পূর্ণাঙ্গভাবে সকল রোগীর জন্য আইসিইউ সেবা চালু করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর সদর হাসপাতাল   আইসিইউ সেবা চালু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close