বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
বিনোদন
শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিজয়-রাশমিকার উদ্যোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা এবার শিক্ষার উন্নয়নে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন। তেলেঙ্গানার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালু করেছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শন করেন বিজয় ও রাশমিকা। গ্রামটি বিজয়ের বাবার জন্মস্থান। সেখানকার শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ দিতে ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’ (দেবেরাকোন্ডা ফাউন্ডেশন)-এর মাধ্যমে বৃত্তি কার্যক্রম শুরু করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিজয় জানান, নবম ও দশম শ্রেণির ১৮০ জন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীকে এই বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। তিনি বলেন, এটি হয়তো ছোট একটি উদ্যোগ, তবে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে এর ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এমন কার্যক্রম পরিচালনার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

গ্রামের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবারের উদ্দেশে বিজয় বলেন, তিনি শিক্ষার্থীদের জীবনের অংশ হতে চান এবং তাদের শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে চান। নিজের গ্রামের মাধ্যমে শুরু হওয়া এই উদ্যোগ একসময় আরও অনেক জায়গায় ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাশমিকা মান্দানাও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক যাত্রা শুরু হয়েছে। এ সময় তিনি এই উদ্যোগ নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও তুলে ধরেন।

এদিকে, বাস্তব জীবনের এই জনপ্রিয় জুটিকে খুব শিগগিরই ‘রণাবলি’ নামের নতুন চলচ্চিত্রে একসঙ্গে দেখা যাবে। এর আগে ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছিলেন তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close