বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      দুই জঙ্গিসহ এখনও পলাতক ৬৯০ কারাবন্দি, তথ্য নেই ১৬৬ জনের      সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সুযোগ      বাংলাদেশের সাথে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৫৩      
দেশজুড়ে
৫০ পরিবারের গ্রাম, নেই যাতায়াতের রাস্তা; সমাধানের আশ্বাস ইউএনওর
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:২৮ পিএম

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে রয়েছে ৫০টি পরিবার নিয়ে ছোট্ট একটি গ্রাম সোনাডাঙ্গী। নেই কোনো যাতায়াতের রাস্তা। অবহেলায় পড়ে আছে ওই গ্রামের সাধারণ মানুষ। রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বল্লভদি ইউনিয়ন পরিষদ ভবন ও পিসনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আঁধা কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। গ্রামে রয়েছে একটি কওমি মাদ্রাসা ও মসজিদ। প্রায় দুই যুগ আগে গ্রামে বসতি স্থাপন হলেও নেই ঢুকার কোনো রাস্তা। ওই গ্রামে ৫০টি পরিবারের বসবাস। মাত্র ১শ মিটার রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে গ্রামের ছোট-বড় সবাই। শুধু সোনাডাঙ্গী নয় আশপাশের আরো কয়েক গ্রামের মানুষের প্রয়োজন হয়ে পড়েছে ওই ১শ মিটার রাস্তা। গ্রামের মধ্যেদিয়ে পায়ে হাঁটার রাস্তা থাকলেও গ্রাম থেকে বের হওয়ার বা ঢুকার কোনো রাস্তা নেই। এই রাস্তাটা হলেই গ্রামবাসী উপকৃত হবে।

সোনার ডাঙ্গী গ্রামবাসী ও স্থানীয়রা জানান, শতভাগ বিদ্যুতায়িত গ্রামে প্রায় অর্ধশত পরিবারে ভোটার সংখ্যা শতাধিক। রয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী যারা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় লেখাপড়া করে। গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি। গ্রামের সবাই মুসলিম ধর্মের অনুসারী।

তারা আরো জানান, শিশুদের স্কুল ও মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হয়। ১২ মাসই তাদের কষ্ট থাকে। গ্রামের মানুষ অসুস্থ হলে, দ্রুত হাসপাতালে নিতে ব্যাঘাত ঘটে। কৃষকের ফসল মাথায় করে নিয়ে যেতে হয় হাট বাজারে। গ্রামের উল্টো পাশে রয়েছে বিশাল ফসলের মাঠ। সেখান থেকে ফসল সংগ্রহ করতে উৎপাদন খরচ ও ঝুকি বেড়ে যায়। রাস্তা না থাকায় পুলিশের গাড়ি, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি সহ জরুরি সেবার কোনো গাড়িই প্রবেশ করতে পারে না। গাড়ি তো দুরের কথা বাইসাইকেল বা পায়ে হাটার কোন ব্যবস্থা নাই। গ্রামবাসী সরকারের কাছে রাস্তাটি করে দেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য দিদার ফকির বলেন, চেয়ারম্যান মহোদয় সহ আমরা বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েছি। কিন্তু একটু সমস্যা থাকায় পারি নাই। এবার জোর দিয়ে চেষ্টা করবো। এমনকি নিজেরাও রাস্তার জন্য জায়গা দিবো। 

বল্লভদী ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, রাস্তা না থাকার কারনে সোনাডাঙ্গী গ্রামের মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়। আমি বেশ কয়েকবার পদক্ষেপে নিয়ে ব্যার্থ হয়েছি। মুল সমস্যা ওই গ্রামে যাওয়ার জন্য সরকারী কোন হালট নেই। জমির মালিকরা রাস্তা করার জন্য জায়গা দিতে চেয়েছে। রাস্তার জন্য উপজেলা নির্বাহী অফিসার স্যারকে জানানো হবে।

এই বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন খোলা কাগজকে বলেন, কাউকে পিছনে ফেলে নয়, আমরা চাই এই সালথার সব মানুষই সরকারি যে সুযোগ সুবিধা আছে তার কোনোটি থেকেই যেন তারা বঞ্চিত না হয়। আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে, বল্বভদী ইউনিয়নের সোনারডাঙ্গী গ্রামের মানুষের যাতায়াতের কোনো রাস্তা নেই। আপনাদের এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নিয়ে ওই গ্রামে যাব। মানুষের যাওয়ার পথে যে রাস্তা দরকার, যদি ওইখানের মানুষ রাস্তা করার জন্য জায়গা ছেড়ে দেন, তাহলে আমরা এক মাসের মধ্যে রাস্তা নির্মাণের ব্যবস্থা করবো। সে ক্ষেত্রে তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close