শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির কাছে ‘নতুন তথ্য নেই’      ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      
প্রবাস
দুধ দিয়ে গোসল করে প্রেম ও জুয়া ছাড়ার শপথ দুই প্রবাসীর
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:১৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রেম ও জুয়ার আসক্তি থেকে মুক্তি পাওয়ার প্রত্যয়ে ব্যতিক্রমী এক আয়োজন করেছেন দুই ওমানপ্রবাসী যুবক। ২০ লিটার দুধ দিয়ে গোসল করে তারা প্রেম ও জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

জানা যায়, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত রয়েছেন। সম্প্রতি তারা স্থানীয়দের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে প্রেম ও জুয়ার মতো কর্মকাণ্ড থেকে দূরে থাকার ঘোষণা দেন।

প্রবাসী ইউসুফ আলী জানান, সাকিব ও সম্পদসহ বেশ কয়েকজন হাতিয়ার বাসিন্দা একই সঙ্গে ওমানে কাজ করেন। তাদের মধ্যে সাকিব ও সম্পদ তাস খেলা, মোবাইলভিত্তিক জুয়া এবং অনলাইন প্রেমে আসক্ত ছিলেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, পরিশ্রম করে উপার্জিত অর্থের একটি বড় অংশ তারা জুয়া ও নারীদের পেছনে ব্যয় করতেন। পরিবারের সদস্যরা ঋণ করে তাদের প্রবাসে পাঠালেও তারা নিয়মিত পরিবারের জন্য অর্থ পাঠাতেন না। সহকর্মী ও রুমমেটরা বারবার বুঝিয়েও তাদের অভ্যাস পরিবর্তন করতে পারেননি।

তিনি আরও জানান, সম্প্রতি তারা বিপুল পরিমাণ অর্থ অপচয় করেন। পরে রুমমেটদের উদ্যোগে তাদের দুধ দিয়ে গোসল করিয়ে প্রেম ও জুয়া ছাড়ার শপথ করানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দুই যুবকের শরীরে দুধ ঢেলে দিচ্ছেন এবং তারা ভবিষ্যতে প্রেম ও জুয়ার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করছেন। এ সময় উপস্থিত লোকজন তাদের নতুন জীবন শুরু করার জন্য শুভকামনা জানান।

ভিডিওটি প্রকাশের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে আত্মশুদ্ধি ও অনুশোচনার প্রতীক হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন।

এ বিষয়ে সাকিব ও সম্পদ জানান, তারা অতীতে যে কাজগুলো করেছেন, সেগুলো ভুল ছিল। অনুশোচনা থেকেই তারা দুধ দিয়ে গোসল করে নতুনভাবে জীবন শুরু করার শপথ নিয়েছেন। ভবিষ্যতে জুয়া, তাস খেলা কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডে আর জড়াবেন না। একই সঙ্গে তারা সবার কাছে দোয়া কামনা করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  দুধ   প্রেম   জুয়া   প্রবাসী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close