শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি      ● দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ বসানোর নির্দেশ সরকারের      ● পৃথক মামলার সাজা আদালতের নির্দেশ ছাড়া একসঙ্গে চলবে না : হাইকোর্ট      ● জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান      ● যুদ্ধ নয়, শান্তি ও মানবতার বিশ্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       
জাতীয়
ঢাকা জেলায় বিশেষ অভিযানে সাত দিনে গ্রেপ্তার ৮০৯
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, দোহার ও নবাবগঞ্জ এলাকায় ৮০৯ জনকে গ্রেপ্তার করেছে। ৮-১৪ জুন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) কেরানীগঞ্জ মডেল থানার বন্ধুন কনভেনশন হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের মধ্যে ডাকাতি, চুরি ও ছিনতাই মামলার ৭৯ জন, মাদক মামলার ১৮৬ জন, ওয়ারেন্টভুক্ত ১৯৬ জন, নিয়মিত মামলার ১৩৫ জন ও সন্ত্রাসবিরোধী আইনে ৫৮ জন রয়েছেন।

অভিযানে ৩ হাজার ৫৭৫ পিস ইয়াবা, ২৫ কেজি গাঁজা, ৮২ গ্রাম হেরোইন ও ৫৬ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২১৬ পিস গাড়ির ব্যাটারি, ২টি ট্রাক, ১টি হাইচ কার, ১টি সিএনজি, ৩৩টি অটোরিকশা ও প্রায় ৫০ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে।

ব্রিফিংয়ে শামীমা পারভীন জানান, অভিযানে কুখ্যাত ডাকাত সনি, ল্যাংড়া এরফান, একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র, গ্রিল কেটে চুরি চক্রের মূল হোতাসহ বেশ কয়েকজন শীর্ষ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কদমতলীর আলোচিত বাবু হত্যা মামলার আসামিকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।’

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক) মো. তরিকুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত এসপি মো. জামিলুল হক, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি এম সাইফুল আলম, ডিভি দক্ষিণের ওসি সফিকুল ইসলাম সুমন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা জেলা   বিশেষ অভিযানে গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close