শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
খেলাধুলা
মেসির চোখধাঁধানো গোলে এগিয়ে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:২০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসির অসাধারণ এক গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের পঞ্চম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন লিওনেল মেসি। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়।

গোল বাতিল হলেও থেমে থাকেননি আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের অর্ধ থেকে দুরন্ত গতিতে এগিয়ে যান মেসি। কয়েকজন ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে বল জড়িয়ে দেন জালে। তার এই দুর্দান্ত গোলেই লিড পায় আর্জেন্টিনা।

প্রথমার্ধে বল দখলেও আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। পুরো সময়ে ৫৯ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে আলজেরিয়ার বল দখলের হার ছিল ৪১ শতাংশ।

পরিসংখ্যানেও এগিয়ে ছিল আর্জেন্টিনা। দুই দলই দুটি করে শট নিলেও আর্জেন্টিনার একটি শট লক্ষ্যে ছিল এবং সেটিই গোলে পরিণত হয়। অন্যদিকে আলজেরিয়ার কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি। আলজেরিয়াও একবার জালে বল পাঠালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

ফলে লিওনেল মেসির দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মেসি   চোখধাঁধানো গোল   আর্জেন্টিনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close