শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
খেলাধুলা
আর্জেন্টিনাকে এগিয়ে দিয়ে ইতিহাসের পাতায় মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন তিনি।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে একাদশে নামা ৩৮ বছর বয়সী এই মহাতারকা ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬—মোট ছয়টি বিশ্বকাপে মাঠে নামলেন। এর আগে কোনো ফুটবলার এতগুলো বিশ্বকাপে অংশ নিতে পারেননি।

শুধু অংশগ্রহণেই নয়, ম্যাচের ১৬তম মিনিটে আলজেরিয়ার জালে বল জড়িয়ে আরেকটি বিরল রেকর্ডও গড়েন মেসি। এই গোলের মাধ্যমে তিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা দ্বিতীয় ফুটবলার হিসেবে নিজের নাম লেখান। এর আগে এই কীর্তি গড়েছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

বিশ্বকাপে মেসির গোলের ধারাবাহিকতা শুরু হয় ২০০৬ সালে। এরপর ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপেও গোলের দেখা পেয়েছেন তিনি। শুধুমাত্র ২০১০ সালের আসরে গোল করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

এদিন আরও একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা তৃতীয় ফুটবলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। এই তালিকায় তার আগে রয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি বাদের আল-মুতাওয়া।

একই ম্যাচে একাধিক রেকর্ড গড়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করলেন লিওনেল মেসি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   ইতিহাস   মেসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close