রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
স্বাস্থ্য
ভবিষ্যতে মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত বলেছেন, ‘শুধু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নেয়া সম্ভব না। দেশে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে। আর বর্তমানে যা আছে ৩-৫ শতাংশ বাড়ানো প্রয়োজন।’

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘বাংলাদেশে জনমিতিক লভ্যাংশ (তরুণ জনশক্তির সুবিধা) কাজে লাগানোর ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সম্ভাবনা : সুযোগ, চ্যালেঞ্জ এবং নীতিগত প্রয়োজনীয়তা’ এবং ‘বিভিন্ন ধরনের মহামারী রোগ সঠিকভাবে মোকাবিলা বা ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রস্তুতির মূল্যায়ন’ দুইটি গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেমিনারে এমএ মুহিত আরও বলেন, ‘দেশের ৮০ ভাগ চিকিৎসক থাকছেন শহরে, অথচ ৮০ ভাগ মানুষ গ্রামে বসবাস করে।’
  
‘চিকিৎসক ও প্রকৌশলীর মত যারা বড় চাকরিজীবী, তারা দেশে রেমিট্যান্স কম পাঠায়। বেশি যারা পাঠায় তারা হলেন সাধারণ শ্রমিক।’

তিনি বলেন, ‘তারা (চিকিৎসক ও প্রকৌশলী) বেশি বিদেশে গেলে রেমিট্যান্স আসবে এরসঙ্গে একমত না। তবে গবেষণা ও শিক্ষার জন্য যাওয়া ভালো।’
 
এখনও দেশ থেকে চিকিৎসক ও নার্স বিদেশে পাঠানোর মতো অবস্থা তৈরি হয়নি বলেও জানান তিনি।
 
এমএ মুহিত বলেন, ‘দেশে ভবিষ্যতে মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার, এ নিয়ে বাজেটের মধ্যেও সেটি যুক্ত করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভবিষ্যতে মহামারি   সংক্রামক প্রতিরোধ   প্রস্তুতি নিচ্ছে সরকার   স্বাস্থ্য প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close