বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
শিরোনাম: শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের এমপি সরোয়ার আলমগীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: আইনমন্ত্রী      সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা      ব্যয়সংকোচনে কঠোর সরকার, গাড়ি কেনা ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা      রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত বেড়ে ৮      রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু      
রাজনীতি
একদলীয় শাসনের পথে না হাঁটার আহ্বান জামায়াত আমীরের
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘একদলীয় শাসন কায়েম করেছিল আওয়ামী। আওয়ামী লীগ যে বয়ান দিতো সরকারও একই বয়ান শুরু করেছে। আওয়ামী লীগ যে কথা জপতে জপতে দিল্লি পৌঁছেছে, একই কথা জপতে জপতে আপনারা কোথায় যাবেন? বিগত ফ্যাসিস্ট সরকার বড় বাজেট দিয়ে লুটপাট করছে। আপনারা সে পথে হাঁটবেন না।’

শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে গণভোট প্রসঙ্গে সম্মেলনে শফিকুর রহমান বলেন, ‘জনগণের রায়কে সম্মান দেখান। জনগণের রায়কে অবজ্ঞা করলে এই জনগণ আপনাদের সামনে হিমালয় হয়ে দাঁড়াবে। চব্বিশ হয়েছিল বলেই ছাব্বিশে একটা নির্বাচন হয়েছে। চব্বিশে আহত ও নিহতদের প্রতি অবহেলা হবে প্রতারণার সামিল।’

নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সাংসদ সাইফুল আলম খান মিলন ও নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সম্মেলনে জেলা ও মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বারকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  একদলীয় শাসনে   পথে হাঁটা   শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close