শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৯ জুন ২০২৬
শিরোনাম: প্রতিমন্ত্রী শাহে আলমের মামলায় সাংবাদিক মেহেদী হাসান গ্রেপ্তার      হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু      অস্ট্রেলিয়ার কাছে টি-২০ সিরিজ খোয়াল বাংলাদেশ      যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত      বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন      সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত      আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা      
রাজধানী
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:১৬ পিএম
মো. নুরুল ইসলাম

মো. নুরুল ইসলাম

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে নিজ বাসার নিচে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৫৫)। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। কুপিয়ে জখম করে পালানোর সময় পিস্তল দেখিয়েছে দুর্বত্তরা। এ ঘটনায় আতঙ্কে আছেন এলাকাবাসী।

শুক্রবার (১৯ জুন) দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুইটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত নুরুল ইসলামকে তার বাসার নিচে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক শত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য মো. জুয়েল সিকদার খোলা কাগজকে বলেন, ‘শুক্রবার দুপুর ২টার দিকে সাতমসজিদ হাউজিংয়ের জিয়ান স্টোরের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন নুরুল ইসলাম। এ সময় দুইটি মোটরসাইকেলে করে ছয়জন এসে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তিনি বাঁচতে নিজের বাসায় দোতলায় দৌড়ে উঠেও রক্ষা পায়নি, সেখানে গিয়েও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, প্রথমে নুরুল ইসলামকে কয়েকটি কোপ দেওয়ার পর তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে নিজের বাসার দোতলায় উঠে যান। কিন্তু হামলাকারীরা সেখানেও তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।

সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কের মাথায় অবস্থিত জিয়ান স্টোরের দোকানদার ইয়াসমিন বলেন, “হামলাকারীরা চলে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাদের ধাওয়া করার চেষ্টা করলে তারা পিস্তল প্রদর্শন করে। অস্ত্র দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এর পরে স্থানীয়রা আহত নুরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

বিএনপির নেতারা জানান, রাজনৈতিক কোন্দলের পাশাপাশি ভাঙা মসজিদ এলাকার বেড়িবাঁধ সংলগ্ন সিটি করপোরেশনের জনতা বাজার নামক, স্থানে এলাকায় কোরবানির ঈদের পর থেকে বসা একটি মেলাকে কেন্দ্র করেও এ হামলার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। 

তারা জানিয়েছেন, এই মেলাটি বন্ধ করতে চেয়েছিলেন নুরুল ইসলাম। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “ঘটনার তদন্ত চলছে। এ অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।” 

মেলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, মেলাটি আমরা বন্ধ করে দিয়েছি। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   বিএনপি নেতাকে কুপিয়ে জখম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close