মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
বকশীগঞ্জে ডিবির অভিযানে ৬ জুয়ারি আটক
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ছয় জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২)  একটি চৌকস অভিযানিক দল। 

শুক্রবার (১৯ জুন) দিবাগত মধ্যে রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ঠান্ডারবন্দ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ টাকাসহ হাতেনাতে ওই ছয় জুয়ারিকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ এর একটি চৌকশ অভিযানিক দল বকশীগঞ্জ থানাধীন সাধুরপাড়া ইউনিয়নের ঠান্ডার বন্দ এলাকায় শুক্রবার দিবাগত মধ্যে রাতে আবুল মিয়ার পাট ক্ষেতের পাশে অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর থেকে ছয় জুয়ারিকে আটক করে।

আটককৃতরা হলেন মো. সাইদুর (৩০), মো. লাল মিয়া (৩৪), মো. এরশাদ (২৮), মো. রেজাউল করিম (৩৮), মো. মকুল মিয়া (৩৫) ও আবু তালেব (২৮)। আটককৃতরা বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ঠান্ডার বন্দ গ্রামের বাসিন্দা।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, পিপিএম এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সজিব রহমান বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত আসামিদের কারাগারে প্রেরণ করেন। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close