মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      
দেশজুড়ে
পূবাইলের সেই টায়ার কারখানায় আবারও বয়লার বিস্ফোরণে আগুন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় পুরোনো টায়ার থেকে তেল তৈরির সেই কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ জুন) দুপুরে পূবাইল কলেজ গেট এলাকায় অবস্থিত ‘অটো গ্রিন অয়েল’ নামের ওই কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বয়লারের মাধ্যমে পুরোনো টায়ার গলিয়ে তেল সংগ্রহ করা হয়। দুপুরে হঠাৎ বিকট শব্দে কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণ হয় এবং তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, ‘বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামের এই কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ৬জন নিহত হয়েছিলেন। পরে জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। কিছুদিন বন্ধ থাকার পর নতুনভাবে ‘অটো গ্রিন অয়েল’ নামে কার্যক্রম চালু হয়। তবে এবার কারখানার চারদিকে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে, যাতে ভেতরের কার্যক্রম বাইরে থেকে দেখা না যায়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close