বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
দেশজুড়ে
লামায় বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সালিশে হামলা, সেনা ও পুলিশ মোতায়েন
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা নির্ধারণ ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জায়গা সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের জন্য ডাকা সালিশে আবদুল গফুর ম্যানেজারের পক্ষের হামলা এবং পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার সরই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা নিয়ে স্থানীয় গফুর ম্যানেজারের পক্ষের সাথে কোয়ান্টামের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শনিবার সকাল ১১টার দিকে উভয় পক্ষকে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও দলিলপত্র নিয়ে একটি সালিশি বৈঠকের ডাক দেওয়া হয়। বৈঠকে আবদুল গফুর, কামাল উদ্দিন, কালা আনোয়ার, শাহ মিয়া, মোহাম্মদ রায়হান,কোয়ান্টাম প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
​
​কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আজকের সালিশে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী দুই পক্ষের কাগজপত্র ও দলিল আনার কথা ছিল। আমরা কোয়ান্টামের পক্ষ থেকে সব বৈধ কাগজ ও দলিল উপস্থাপন করেছি। কিন্তু গফুর ম্যানেজার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কাগজ দেখাতে ব্যর্থ হয়ে গফুর ম্যানেজার হঠাৎ করেই আমাদের লোকজনকে মারধর শুরু করেন। এরপর দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’

এ বিষয়ে আবদুল গফুরের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। 

বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে।
​
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লামায় বৃদ্ধাশ্রম   জায়গা নিয়ে সালিশে হামলা   সেনা মোতায়েন   পুলিশ মোতায়েন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close