বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      এনবিআরের পাঁচ অঙ্গীকার      কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      
দেশজুড়ে
খাদ্য বিভাগের পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁস বাণিজ্য, আটক ৬
আশিকুর রহমান ডিফেন্স, রংপুর
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার নামে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ জুন) ভোররাতে নগরীর ধাপ জেল রোড এলাকার আরজি ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, স্ট্যাম্প, স্বাক্ষর করা চেক, জাতীয় পরিচয়পত্র ও স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। 

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে এই চক্রটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে আসছিল। 

গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর সাতগাড়া এলাকার মোবারক আলীর ছেলে বাঁধন মিয়া (৩৭), কামালকাছনা চিড়ার মিল এলাকার ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম (২৭), ধাপ মোহাম্মদপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার তালুক দামোদারপুর এলাকার এমদাদুল হকের ছেলে আতিকুর রহমান (৩৪), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তেলিপাড়া এলাকার রিয়াজুল ইসলামের ছেলে হাফিজ আল মামুন এবং আশরাফুল ইসলাম (৩৬)। 

অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫টি স্ট্যাম্প, ৮টি স্বাক্ষর করা চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল শিক্ষাগত সনদ এবং ৫টি স্মার্টফোন জব্দ করা হয়।

বিকালে মহানগর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে খাদ্য বিভাগসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে উত্তর সরবরাহ এবং প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার প্রতারণার সঙ্গে জড়িত ছিল। 

এই চক্রের সদস্যরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রশ্নপত্র সংগ্রহ ও সরবরাহ করত। তাদের কর্মকাণ্ডের কারণে প্রকৃত মেধাবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছিল। 

ডিবি কর্মকর্তার ভাষ্য, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে চক্রটির কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  খাদ্য বিভাগ   পরীক্ষা   প্রশ্নফাঁস বাণিজ্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close