শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু      ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ      ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর      শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী      অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী      শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী      
খেলাধুলা
চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মেসি, বিশ্বকাপ আর নয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:২১ পিএম আপডেট: ২০.০৬.২০২৬ ৮:২৪ পিএম
লিওনেল মেসি

লিওনেল মেসি

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ অংশ নিয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে রেকর্ডটি ভাগাভাগি করে নিয়েছেন তিনি। তবে, এই আসর শেষে আর কোনো বিশ্বকাপে খেলার ইচ্ছা নেই বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপ চলাকালে বিশ্বকাপে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে ফর্ম এবং দলের চাহিদার কারণে আবারও বিশ্বমঞ্চে খেলছেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাট্ট্রিক করে জানান দেন, এখনও ফুরিয়ে যাননি তিনি।

আসন্ন ২০৩০ বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসর। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে ৩টি মহাদেশের ৬টি দেশ যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে। মূল আয়োজক হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর শতবর্ষের বিশেষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
 
নিজ দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে রোনালদো খেলতে পারেন বলে গুঞ্জন উঠেছে। যদিও সেসময় তার বয়স হবে ৪৫ বছর। ফলে এমনটা না হওয়ারই সম্ভাবনা বেশি বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। তবে ফিট থাকলে রোনলাদোকে দলে নিতে কোনো আপত্তি নেই কোচ রবার্তো মার্টিনেজের।  
 
চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর পরের বিশ্বকাপে খেলার গুঞ্জন ওঠায় মেসিকে নিয়েও সমর্থকদের কৌতুহল জাগতে শুরু করেছে। তবে মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ততদিন পর্যন্ত তার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই।
 
পর্বরতী বিশ্বকাপে খেলবেন কিনা, আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’-কে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না (খেলব না), এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি।’
 
মেসি আরও বলেন, ‘আমি সবসময় ফুটবলের মধ্যেই বেঁচে থেকেছি। নিজের সেরাটা দেওয়ার জন্য শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছি, যাতে বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সাহায্য করতে পারি। আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গাও সহজে ছেড়ে দেয় না। টিকে থাকতে হলে নিজের সেরা ফর্মে থাকতে হয়। এটাই আমাদের শক্তি এবং সাফল্যের মূল কারণ।’
 
ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছেন না মেসি। ক্লাব, জাতীয় দল এবং ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই তার ঝুলিতে। তাই এখন তিনি যা পাচ্ছেন, সবকিছুকেই দেখছেন বাড়তি প্রাপ্তি হিসেবে।
 
মেসির কথায়, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে সব গুরুত্বপূর্ণ অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। তাই এখন থেকে যা কিছু আসবে, সবই আমার কাছে বোনাস।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লিওনেল মেসি   ফুটবল বিশ্বকাপ ২০২৬   আর্জেন্টিনা ফুটবল   ফুটবল রেকর্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close