বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      এনবিআরের পাঁচ অঙ্গীকার      কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      
দেশজুড়ে
গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে: বিলকিস ইসলাম
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার জনবান্ধব সরকার। গ্রামীণ অর্থনীতিসহ রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ সড়কগুলো পাঁকাকরণের কাজ শুরু হয়েছে। আমরা গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে চাই।’

শনিবার (২০ জুন) বিকালে নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খয়ের দারোগাপাড়া দারোগাবাড়ী হতে ক্যানেল অভিমুখে রাস্তা সংস্কার ও সিসি ঢালাইকরণ কাজের শুভ উদ্বোধনকালে এ কথাগুলো বলেন।

পরে তিনি কামারপাড়া গ্রামে রাস্তার কাজ ও বাহাগিলী ইউনিয়নে বৃক্ষমেলা উদ্বোধন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী, সৈয়দপুর জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close