বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কাপাসিয়ায় মাদক নির্মূলে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলি, নেশামুক্ত সমাজ গড়ি’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার (২০ জুন) বিকালে ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে আলোচনা সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। পরে মাদক কারবারিদের বিরুদ্ধে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি কামারগাঁও-সালদৈ এবং ঘাগটিয়া চালা-আড়াল গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে।

ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মো. মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close