বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার ও এক ট্যানারি কর্মচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর বাজারের পূর্বপাশের একটি কালভার্টে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. সোহেল রানা। তিনি গাজীপুর জেলার বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত পর্যন্ত মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

আহতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা ও ট্যানারি কর্মচারী মো. সোহেল সর্দার এবং ট্রাকের হেলপার মো. মনির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পর স্থানীয় ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা প্রায় এক হাজার চামড়া ট্রাকে করে সাভারের একটি ট্যানারিতে পাঠাচ্ছিলেন। পথে খলিলপুর বাজারের পূর্বপাশের কালভার্টে উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়।

চামড়া ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম জানান, ট্রাকে থাকা বিপুল পরিমাণ চামড়া সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের লিডার মো. জসিম উদ্দিন বলেন, “ট্রাকটি সম্পূর্ণ চামড়ায় বোঝাই থাকায় উদ্ধারকাজে জটিলতা সৃষ্টি হয়েছে। রেকার আনার চেষ্টা করা হলেও রাস্তার অবস্থার কারণে তাৎক্ষণিকভাবে আনা সম্ভব হয়নি।”

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   চামড়াবোঝাই   ট্রাক   চালক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close