শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম: ভাঙ্গায় বাসচাপায় নিহত পাঁচ      ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত      রাতের মধ্যে চট্টগ্রামসহ ১৯ অঞ্চলে ঝড়ের আভাস      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      দেশে ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী      জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী      বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, হতাশ বেসরকারি চাকরিজীবীরা      
দেশজুড়ে
দুই বছর পর শৈলকুপা হাসপাতালে পুনরায় সিজার অপারেশন চালু
‎শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম। 

রোববার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য কমিটির উদ্যোগ ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় এ কার্যক্রম শুরু হয়।

‎এ উপলক্ষে আয়োজিত কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, স্বাস্থ্য কমিটির সদস্য ও বিএনপি নেতা মনিরুল ইসলাম (হিটু), শাহীনুর রহমান ফুল, সাংবাদিক তাজনুর রহমান ডাবলুসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পুনরায় চালু হওয়া প্রথম সিজার অপারেশনটি সম্পন্ন করেন চিকিৎসক ডা. মাহবুবুর রহমান। এনেস্থেসিয়া চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আব্দুল্লাহ আল মামুন। এ সময় হাসপাতালের নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করেন।

স্বাস্থ্য কমিটির সদস্য মনিরুল ইসলাম (হিটু) ও শাহীনুর রহমান ফুল বলেন, আইনমন্ত্রী আসাদুজ্জামানের নির্দেশনা এবং স্বাস্থ্য কমিটির ধারাবাহিক প্রচেষ্টার ফলে দীর্ঘদিন বন্ধ থাকা সিজার কার্যক্রম পুনরায় চালু হয়েছে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য সেবার মান ও কার্যক্রমেও গতি ফিরেছে। ভবিষ্যতেও এ সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, আপাতত প্রতি রোববার সিজার অপারেশন ও স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) কার্যক্রম পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে। জটিল রোগী ছাড়া সর্বোচ্চ চেষ্টা করা হবে হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার।

তিনি এ কার্যক্রম পুনরায় চালু করতে সহযোগিতা করায় আইনমন্ত্রী ও স্বাস্থ্য কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close