শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি      রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীনের অভিনন্দন      মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত      সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭২      কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      
দেশজুড়ে
নীলফামারীতে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৪৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে আধুনিক নাগরিক সেবা নিশ্চিতে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।   

রোববার (২১ জুন) দুপুরে পৌর মিলনায়তনে নীলফামারী পৌরসভার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিক রেজা, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী তাসমিন ফৌজিয়া ওপেল, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. মনিরুজ্জামান মণ্টু, জেলা এনসিপির সভাপতি মো. আব্দুল মজিদ, নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সহসভাপতি ভুবন রায় নিখিল প্রমুখ।

সভায় নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, সমাধানের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। এসব আলোচনার  মধ্যে বিভিন্ন রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, স্ট্রিট লাইটের বিষয়গুলো গুরুত্ব পায়।

সভায় পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম পৌর এলাকার দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ১০০ সেলাই মেশিন বিতরণের উদ্যোগের কথা জানিয়ে উপকারভোগি নির্বাচনে সমন্বয় কমিটির সহযোগিতা চান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close