বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      
দেশজুড়ে
পাথরঘাটায় জেলেদের সাথে কোস্ট গার্ডের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ৭:৫৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বরগুনার পাথরঘাটা উপজেলায় জেলেদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২১ জুন) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটায় স্থানীয় জেলেদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলেদের সার্বিক কল্যাণ, সামুদ্রিক নিরাপত্তা, জলদস্যুতা ও অপহরণ প্রতিরোধে করণীয়, বৈধভাবে মৎস্য আহরণ, সরকারি বিধি-নিষেধ প্রতিপালন এবং দুর্যোগকালীন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা মৎস্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একইসঙ্গে সমুদ্র ও নদী তীরবর্তী এলাকার জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

‘জেলেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। তাদের উত্থাপিত সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাথরঘাটা   জেলেদের সাথে মতবিনিময়   কোস্ট গার্ডের মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close