বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, বাড়ল জিপিএ-৫-এর সংখ্যাও      বাজারে স্বস্তির জায়গা নেই      ভারতের বিদ্যুৎ করিডর বাংলাদেশের মরণফাঁদ      গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
এমপি আজহারুল ইসলামের পুত্র সজীব ডিবি হেফাজতে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ৯:২১ পিএম
খাইরুল ইসলাম সজীব

খাইরুল ইসলাম সজীব

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে নিয়ে আসা হয়।

পরে তাকে এসপির কার্যালয়ে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত এসপি তারেক আল মেহেদী। 

তিনি বলেন, ‘তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জেলা এসপির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে নেওয়া হয়।’

এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সজীবের বিরুদ্ধে কিছু লোকজন আমাদের কাছে চাঁদাবাজির অভিযোগ করেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা করবে। তবে সত্যতা না মিললে তাকে ছেড়ে দেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাংসদ আজহারুল ইসলাম   পুত্র সজীব   ডিবি হেফাজত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close