শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
সেঁজুতির বাড়িতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে উদ্ধার হওয়া শিশু সেঁজুতির বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। এ সময় তিনি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টার দিকে মন্ত্রী সেঁজুতির বাড়িতে যান। সেখানে তিনি পরিবারের হাতে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে পাওয়া যাবে। প্রতিবেদনে যদি শিশুটির শরীরে আঘাতের চিহ্ন বা হত্যার আলামত পাওয়া যায়, তাহলে ৩০ কার্যদিবসের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা সখীপুরে আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট।’

নিহত সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার মাছ ব্যবসায়ী ফালু চন্দ্র মালুর মেয়ে। সে সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত শনিবার বিকেল থেকে সেঁজুতি নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় ওই রাতেই সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরিবারের দাবি, রোববার রাতে একটি ফোনকলের মাধ্যমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।

পরে সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সখীপুর উপজেলা পরিষদের পুকুর থেকে সেঁজুতির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামতের ভিত্তিতে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, সেঁজুতির পরিবার দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সেঁজুতি   মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী   বিচার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close