বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে কুড়িগ্রামে দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চলে বন্যা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। একই সঙ্গে তিস্তা নদীর পানিও বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। এতে জেলার নদীতীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা নদীর পানি বিপদসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচে রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার অন্যান্য নদ-নদীর পানিও ঊর্ধ্বমুখী। যদিও সেগুলো এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। আগামী তিন থেকে চার দিন পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন নদীতীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কাঁচা সড়ক তলিয়ে গেছে। পাশাপাশি পাট, বাদাম ও বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেত পানিতে ডুবে গিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজির রহমান জানান, জেলার নয়টি উপজেলার পানিবন্দি মানুষের জন্য ৮০০ প্যাকেট শুকনো খাবার, ২৭৫ মেট্রিক টন জিআর চাল এবং ১ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

কেকে/ এমএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close