রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
খেলাধুলা
বিশ্বকাপের সেমিফাইনালে কি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ দারুণ ছন্দে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, শুরুটা আশানুরূপ না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যদি দুই দলের জয়ের যাত্রা অব্যাহত থাকে, তবে সেমিফাইনালে দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের। তবে সেক্ষেত্রে লম্বা পথ পাড়ি দিতে হবে দুই দলকে।

জাপানকে হারিয়ে ইতোমধ্যে বিশ্বকাপের সেরা-৩২ এ উঠে গেছে ব্রাজিল। আর্জেন্টিনার শেষ ১৬-তে বাধা কেপ ভার্দে। লিওনেল মেসিরা যেভাবে গ্রুপ পর্বে খেলেছে, তাতে কেপ ভার্দে বড় কোনো সমস্যা হওয়ার কথা না তাদের জন্য।
 
টুর্নামেন্টের অর্গানোগ্রাম অনুযায়ী, রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে বা আইভরি কোস্ট। এই দুই দলের মধ্যে বিজয়ী দল এই পর্বে খেলবে সেলেসাওদের বিপক্ষে। শেষ-১৬তে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড ও কঙ্গোর মধ্যে যেকোনো একটি দল। র‍্যাঙ্কিং ও শক্তির বিচারে সম্ভাবনা সবচেয়ে বেশি ইংল্যান্ডেরই। আর কোয়ার্টারে ব্রাজিল যদি সেই দলকে হারায়, তাহলে তাদের জায়গা হবে সেমিফাইনালে।  
 
অন্যদিকে, শেষ-১৬তে উঠলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া বা মিশর। সেখানে জয় পেলে কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তিরা মুখোমুখি হবে সুইজারল্যান্ড, আলজেরিয়া, কলম্বিয়া ও ঘানার মধ্যে যেকোনো একটি দলের বিপক্ষে। ওই ম্যাচে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনার।
 
যদি নিজ নিজ ম্যাচে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল পার হয় আর্জেন্টিনা-ব্রাজিল, তাহলেই সেমিফাইনালে দেখা যেতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের।
 
ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ ইতিহাসে মাত্র চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। জয়ের পাল্লাটা ব্রাজিলেরই বেশি। দুবার জয়ের বিপরীতে আর্জেন্টিনার বিপক্ষে একবার হেরেছে সেলেসাওরা। আর একটি ম্যাচ অমীমাংসিতভাবে ড্র হয়। তবে শেষবারের দেখা জয় পেয়েছিল আর্জেন্টিনা।
 
১৯৭৪ সালের বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল ফুটবলবিশ্বের এই দুই পরাশক্তি। সেবার আলবিসেলেস্তেদের ২-১ গোল ব্যবধানে হারিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চার বছর পরের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে একই গ্রুপে পড়ে দুদল। সেবার অবশ্য জিততে পারেনি কেউই। ১৯৭৮ সালের ১৮ জুন অনুষ্ঠিত এই ম্যাচটি গোলশূন্যতে ড্র হয়।
 
১৯৮২ সালের বিশ্বকাপে তৃতীয়বারের মতো মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। স্পেনে অনুষ্ঠিত এই বিশ্বকাপে সেলেসাওদের কাছে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। সেবার ৩-১ গোলের বড় ব্যবধানেই হেরেছিল আর্জেন্টিনা।
 
ইতালিতে অনুষ্ঠিত ১৯৯০ সালের বিশ্বকাপে চতুর্থ ও শেষবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। সেই ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। ঐতিহাসিক হলি ওয়াটার স্ক্যান্ডালও বিখ্যাত সেই ম্যাচটিকে ঘিরে।
 
৩৬ বছর পর ফের বিশ্বকাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার। স্বভাবিকভাবেই সমর্থকদের মধ্যে এ নিয়ে তুমুল উন্মাদনা দেখা যাচ্ছে। তবে সেটা বাস্তবে রূপ দিতে হলে দুই দলকেই নিজেদের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচগুলো জিততে হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল বনাম আর্জেন্টিনা   বিশ্বকাপ ২০২৬   আর্জেন্টিনা   ব্রাজিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close