বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিরোনাম: প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই      আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা      প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধি দলের সাক্ষাৎ      এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী      ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, ৪টি থানা স্থাপনের সিদ্ধান্ত       জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ      পাহাড় ধসের শঙ্কায় লাখো রোহিঙ্গা      
প্রিয় ক্যাম্পাস
ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:১৫ এএম
ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের ও সাধারণ সম্পাদক নুর

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের ও সাধারণ সম্পাদক নুর

বেসরকারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সময় জার্নালের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং ক্যাম্পাস টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার নুর ইসলাম।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মো. আল শাহরিয়া সুইট, সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ইমন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হৃদয় এবং কার্যনির্বাহী সদস্য তালহা।

নির্বাচন পরিচালনা করেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুছা মল্লিক ও মাহমুদুল হাসান। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সহকারী নির্বাচন কমিশনার মুছা মল্লিক বলেন, নির্বাচনের প্রতিটি ধাপ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নতুন নেতৃত্ব ডিআইইউসাসকে আরও গতিশীল করবে বলে তাদের বিশ্বাস।

ডিআইইউসাসের সদ্য বিদায়ী সভাপতি কালাম মুহাম্মদ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close