রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী      ● বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি      ● রিয়াদ বিমানবন্দর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান      ● রিয়াদে হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা      ● আইপিইউতে বাংলাদেশ নিয়ে ভুল ধারণা কেটেছে : স্পিকার      ● বিক্ষোভে টলছে মোদির গদি      
রাজধানী
কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ তিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটির কলাবাগানের কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। 

গতকাল বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)। তারা সবাই পান্থপথ এলাকার একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামে।

স্থানীয় ও ভুক্তভোগীদের সহকর্মী সূত্রে জানা যায়, রাতে ওই ভবনের নিচতলায় হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে অবস্থান করা ওই তিন যুবক দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধ তিনজনের মধ্যে রানার দেহের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। এছাড়া জুয়েলের শরীরের ৩০ শতাংশ এবং পারভেজের শরীরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে; তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘কলাবাগান এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে আইসিইউতে এবং বাকি দুইজনকে অবজারভেশনে রেখেছেন চিকিৎসকরা। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কলাবাগান   সেপটিক ট্যাংক বিস্ফোরণ   দগ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close