বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিরোনাম: ভিসানীতিতে আসছে বড় পরিবর্তন, থাকছে ৩৪ ক্যাটাগরি      ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা      ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন মূল্য ঘোষণা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত      প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই      আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা      
প্রিয় ক্যাম্পাস
গণ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসাকে বিদায় সংবর্ধনা
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সদ্য বিদায়ী অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসার প্রাতিষ্ঠানিক কর্মকালের সমাপ্তি উপলক্ষে বিদায় অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির মিলনায়তনে বাংলা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মনসুর মুসার দীর্ঘ শিক্ষকতা, বাংলা ভাষা ও ভাষাবিজ্ঞানে অবদান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় তার ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় ভবিষ্যৎ কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, ‘অধ্যাপক মনসুর মুসা স্যারের সঙ্গে আমার কর্মজীবনের পথচলা খুব বেশি দিনের নয় তবে এই অল্প সময়েই তাকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। দেশের শিক্ষা ও গবেষণায় তার ব্যপক ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয় এবং বাংলা বিভাগ স্যারের কাছে কৃতজ্ঞ। আমি তার দীর্ঘ, সুস্থ ও সুন্দর জীবন কামনা করি।’

বিদায়ী অনুভূতি প্রকাশ করে মনসুর মুসা বলেন, ‘আজ আপনাদের যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা আমাকে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আমি সবসময় পাশে থাকতে চাই। এটি একটি ব্যাতিক্রমী বিশ্ববিদ্যালয় সেই ব্যাতিক্রমী এর সবচেয়ে বড় শক্তি। এই বিশ্ববিদ্যালয়ে আমার সকল সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা ও অঙ্গিকার সবসময় থাকবে।’

তিনি আরও বলেন, ‘একটি জাতির অগ্রগতির ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার মানোন্নয়নে সবাইকে আরও সচেতন হতে হবে। বাংলা ভাষার প্রতি আমাদের আবেগ আছে, সেই আবেগকে কর্মে রূপ দিতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি বাংলা বিভাগের প্রধান ড. এএসএম দেলোয়ার হোসেন বলেন, ‘অধ্যাপক মনসুর মুসা স্যারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ভাষাবিজ্ঞানীর সঙ্গে কাজ করার সুযোগ আমাদের জন্য গর্বের। ভাষা ও ভাষাবিজ্ঞানে তার অবদান আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তার গবেষণা ও গ্রন্থ নিয়ে ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা আরও গবেষণা করবে বলে আমি আশা করি। স্যার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়লেও তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমরা ভবিষ্যতেও পেতে চাই।’

উল্লেখ্য, মনসুর মুসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনার পর আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং দুই মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। পরবর্তী গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করে বিভাগীয় প্রধান ও ডিন হিসেবে এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী আর্কাইভসের পরিচালকের দায়িত্ব পালন করেন। বাংলা ভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে আন্তর্জাতিক মাতৃভাষা পদকে ভূষিত হন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসা   বিদায় সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close