সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
রাজধানী
আদাবরে বিএনপি নেতা হত্যা : প্রধান অভিযুক্ত ও হুকুমদাতা গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও হুকুমদাতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-১৪।

শুক্রবার (৩ জুলাই) তাদেরকে গ্রপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুমন (২৫) ও মো. শহীদকে (৫৯)।

র‌্যাব-২ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুমন জামালপুর সদর এলাকায় এবং কথিত হুকুমদাতা শহীদ ময়মনসিংহের নান্দাইল এলাকায় আত্মগোপনে রয়েছেন। র‌্যাব-২ ও র‌্যাব-১৪’-এর যৌথ অভিযানে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

সুমনের বিরুদ্ধে পূর্বে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং মোহাম্মদপুর থানায় দণ্ডবিধির ৩৯৩ ধারায় দুইটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গেল ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার গ্রুপের সঙ্গে একই এলাকার রিপন ও পারভেজ গ্রুপের বিরোধ ও মারামারির ঘটনা ঘটে। পরে ১ জুলাই সন্ধ্যায় দুই পক্ষ বিরোধ মীমাংসার জন্য সালিশে বসে। তবে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম হোসেন ও বাদশা মিয়া সালিশস্থল ত্যাগ করার সময় প্রতিপক্ষের হামলার শিকার হন। ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়। পরে আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বাদশার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদাবর   বিএনপি নেতা হত্যা   প্রধান অভিযুক্ত   হুকুমদাতা গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close