শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৪ জুলাই ২০২৬
শিরোনাম: ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তারেক রহমানের চিঠি      হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩      জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      খাদ্য অধিদপ্তরে এখনো ফ্যাসিস্টের ‘সেই’ ভূত      ধুঁকছে কমিউনিটি ক্লিনিক      বাংলাদেশ-চীন করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত      জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ      
বিনোদন
৪৬ বছরে ‘লোক নাট্যদল’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্ণ করে ৪৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে আগামী ৬ জুলাই। গ্রুপ থিয়েটার চর্চায় নিবেদিতপ্রাণ একদল তরুণের সনিষ্ঠ প্রয়াসে ১৯৮১ সালের ৬ জুলাই লোক নাট্যদল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে লোক নাট্যদল জীবনঘনিষ্ঠ ও নিরীক্ষাধর্মী নাট্যচর্চার মাধ্যমে বাংলা নাটকের ধারাকে সমৃদ্ধ করে আসছে।

৪৫ বছরের অবিরাম পথচলায় লোক নাট্যদল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উইলিয়াম শেক্সপিয়ার, বার্টোল্ট ব্রেখ্ট, গাও সিংজিয়ান, ইউরিপিদিস, বুদ্ধদেব বসু, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়সহ দেশি-বিদেশি প্রখ্যাত নাট্যকারদের নাটক মঞ্চস্থ করেছে। পাশাপাশি দেশীয় লোকসংস্কৃতি ও লোকঐতিহ্যের অন্যতম ভাণ্ডার ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নিরীক্ষাধর্মী নাট্যপ্রযোজনা মঞ্চায়নের মাধ্যমে নিজস্ব নাট্যভাষা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

৪৫ বছরের নাট্যচর্চা, সৃজনশীল প্রযোজনা ও সাংস্কৃতিক আন্দোলনের এই দীর্ঘ পথচলাকে উদযাপন করতে লোক নাট্যদল ৩ ও ৬ জুলাই দুই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

অনুষ্ঠানমালার প্রথম পর্বে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লোক নাট্যদলের সভাপতি অভিজিত চৌধুরী ও আইটিআই বাংলাদেশের সাধারণ সম্পাদক নাট্যজন দেব প্রসাদ দেবনাথ স্বাগত বক্তব্য দেন। এরপর মলিয়েরের কালজয়ী কমেডি অবলম্বনে লোক নাট্যদলের বহুল প্রশংসিত প্রযোজনা ‘কঞ্জুস’ সফলভাবে মঞ্চস্থ হয়। নাটকটি দর্শকদের ব্যাপক সাড়া ও ভালোবাসা অর্জন করে।

এবার ৪৫ বছর পূর্তি উদযাপনের মূল আয়োজন অনুষ্ঠিত হবে আগামী সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আবদুস সেলিম। এছাড়া থাকবে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও নাট্যব্যক্তিত্ব জাহিদ চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান। মঞ্চস্থ হবে লোক নাট্যদলের নাটক ‘সুন্দর’। 

লোক নাট্যদলের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নাট্যদর্শক, সহযাত্রী নাট্যসংগঠন, সংস্কৃতিকর্মী, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের সপরিবারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

প্রতিষ্ঠার চার দশকেরও বেশি সময় ধরে লোক নাট্যদল নাট্যচর্চা, নতুন শিল্পী গড়ে তোলা ও দেশীয় নাট্যাঙ্গনের বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ৪৫ বছর পূর্তির এই আয়োজনে নাট্যপ্রেমী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করেছে সংগঠনটি।

নাটকের অগ্রিম টিকিটের জন্য ০১৭০৭০২৬৩৭১ এ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া অনুষ্ঠানস্থলের কাউন্টার থেকেও শো শুরুর আগে টিকিট সংগ্রহ করা যাবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লোক নাট্যদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close