বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
খেলাধুলা
হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:২৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ ষোলোতে ফুটবল বিশ্বের অন্যতম বড় অঘটনের জন্ম দিল নরওয়ে। আর্লিং হালান্ডের দুর্দান্ত নৈপুণ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। গুইমারেস, এন্দ্রিকসহ ব্রাজিলের ফরোয়ার্ডরা একের পর এক সুযোগ তৈরি করলেও নরওয়ের গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোলের দেখা পায়নি সেলেসাওরা।

অন্যদিকে ম্যাচের চতুর্থ মিনিটেই নরওয়ে ব্রাজিলের জালে বল পাঠিয়েছিল। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে প্যাট্রিক বার্গের সেই গোল বাতিল করা হয়। এতে স্বস্তি ফিরে পায় ব্রাজিল।

প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় গোলশূন্য থাকলেও ম্যাচের শেষ ভাগে বদলে যায় দৃশ্যপট। ৭৯ মিনিটে আর্লিং হালান্ড গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করেন এই তারকা স্ট্রাইকার।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। ২-১ ব্যবধানে জয় নিয়ে ইতিহাস গড়ে নরওয়ে।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করল নরওয়ে। একই সঙ্গে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে বিদায় নিতে হলো ব্রাজিলকে। ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে আর্লিং হালান্ডই ছিলেন নরওয়ের জয়ের সবচেয়ে বড় নায়ক।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close