বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      ● শ্রমিক অসন্তোষের মধ্যে ৪ ঘণ্টা এগিয়ে শুরু মজুরি বোর্ডের সভা      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বাসন থানার সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪      
খেলাধুলা
নাহিদের ছয় উইকেট, ১৪১ রানে অলআউট জিম্বাবুয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টে হেরে সাদা বলের সিরিজের পূর্বে মানসিকভাবে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে, ফরম্যাট বদলের সাথে বদলে গেছে টাইগারদের পারফরম্যান্স। ঘুরে দাঁড়িয়ে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত শুরু বাংলাদেশের। বিশেষ করে পেসাররা দারুণ বোলিং করেছেন। 

জিম্বাবুয়ের হারারেতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ-নাহিদ রানারা। নাহিদ একাই শিকার করেছেন ছয় উইকেট। তাদের বোলিং তোপে দেড়শর আগেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে।

হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান করে জিম্বাবুয়ে। 

দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি। বাংলাদেশের হয়ে ২১ রানে ছয় উইকেট শিকার করেছেন নাহিদ রানা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে   নাহিদ রানা   বাংলাদেশ ক্রিকেট   ওয়ানডে সিরিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close