সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
দেশজুড়ে
বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের সাপ্তাহিক ছুটি বাতিল
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:১৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ভারি বর্ষণের ফলে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস, আকস্মিক বন্যার প্রেক্ষাপটে জনজীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পাদনসহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু-সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ১০ ও ১১ই জুলাই সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকালে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২জুলাই হতে ভারি বর্ষণের ফলে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস, আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দুর্যোগ দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে। এ প্রেক্ষাপটে জনজীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পাদনসহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু-সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীগদের আগামী ১০ ও ১১ জুলাই সাপ্তাহিক ছুটি বাতিল করা হলো।

প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা বর্ষণে জেলার মাতামুহুরী ও সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং জেলা ও উপজেলার বিভিন্নস্থানে পাহাড় ধস ও অতিবৃষ্টির পানি জমে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   জেলা প্রশাসন   সাপ্তাহিক ছুটি   বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close