বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
শিরোনাম: তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: আইনমন্ত্রী      সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা      ব্যয়সংকোচনে কঠোর সরকার, গাড়ি কেনা ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা      রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত বেড়ে ৮      রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু      ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার      শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
মিশরকে ডাকাতি করে হারিয়ে দেওয়া হয়েছে : মামদানি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম
জোহরান মামদানি

জোহরান মামদানি

ফুটবল বিশ্বকাপ ২০২৬’-এর শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর ম্যাচের রেফারিং নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা চলছে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন প্রাক্তন ফুটবলার ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, ‘মিশরকে ডাকাতি করে হারিয়ে দেওয়া হয়েছে।’

বিশ্বকাপ ফুটবলে রেফারিং, শাস্তিমূলক সিদ্ধান্ত ও আপিল নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে ফিফা। সর্বশেষ বিতর্কটি তৈরি হয়েছে রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সময় নেওয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে, যার প্রেক্ষিতে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন এরই মধ্যে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ মুহূর্তে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে। তবে আর্জেন্টিনার এই জয় নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। 

ম্যাচে একাধিক রেফারিং সিদ্ধান্তকে ‘ম্যাচের ফল নির্ধারণে প্রভাব ফেলেছে’ বলে অভিযোগ ওঠে। ম্যাচের শুরুতে মিশর যখন ২-০ ব্যবধানে এগিয়ে যায়, তখন একটি বিতর্কিত ভিএআর রিভিউয়ের কারণে তাদের গোলটি বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তটি ম্যাচের ধারাভাষ্যকারদেরও বিস্মিত ও প্রশ্নবিদ্ধ করে তোলে। এই রিভিউ নিয়ে ফক্সের ধারাভাষ্যকার ড্যারেন ফ্লেচার বলেন, ‘ভিএআর আমার জীবনের অভিশাপ।’
 
ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিশর ফুটবল দলের কোচ হোসাম হাসান। তিনি বলেন, ‘আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই দেখিনি। একটি পেনাল্টি বাতিল করা হয়েছে। আরেকটি ঘটনায় আমাদের পেনাল্টি হওয়া উচিত ছিল, কিন্তু ভিএআরে সেটি দেখাই হয়নি। দ্বিতীয় গোলটিও কোনও এক কারণে বাতিল করা হয়েছে।’

হাসানের অভিযোগ, রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল বলেই এমন ফল হয়েছে।
 
ব্যাপারটি নিয়ে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের অভিযোগের মূল বিষয়গুলো হলো ভিএআর পর্যালোচনার মাধ্যমে মোস্তফা জিকোর একটি গোল বাতিল করা, যা হলে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে যেত। ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহর ওপর ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন প্রত্যাখ্যান করা। রেফারি ফ্রাসোয়া লেতেজিয়েরের সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব ও ভিএআরের অসঙ্গত ব্যবহার।

ম্যাচে মিশরের পাঁচজন খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কোনো খেলোয়াড় কার্ড না পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছে ইএফএ।
 
মিশর শুধু তদন্তের আবেদনই করেনি, বরং ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেজিয়ের ও তার অফিশিয়েটিং দলকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে অব্যাহতি দেওয়ারও দাবি জানিয়েছে। 

ফিফা এখন পর্যন্ত এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।  
 
ম্যাচটি চলমান এই বিতর্কের ধারাবাহিকতায় বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন জোহরান মামদানি। বুধবার (৯ জুলাই) নিউইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপ প্রসঙ্গে টানেন তিনি।
 
দ্রুতগতির বাসসেবা চালুর ফলে যাত্রীদের সময় সাশ্রয়ের সুফল তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন। আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারবেন যে, গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে, এটা নিউইয়র্কবাসীর কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে।’
 
মেয়র মামদানির এই মন্তব্যে সমর্থন জানান উপস্থিত জনতা; যা ইঙ্গিত করে যে, আর্জেন্টিনার সমর্থক ছাড়া বাইরের অধিকাংশ মানুষই মিশরের কোচ হোসাম হাসানের বক্তব্যের সঙ্গে একমত।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিশর   ডাকাতি করা   হারিয়ে দেওয়া   জোহরান মামদানি   আর্জেন্টিনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close