মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
রাজনগরে বন্যার পানিতে ভেসে উঠল বৃদ্ধের লাশ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে আকস্মিক বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়া আশরাফ আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের ভাঙারহাট-আকুয়া এলাকার রিং বাঁধের পাশে বন্যার পানিতে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। নিহত আশরাফ আলী আকুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে রাজনগরের আকুয়া এলাকায় মনু নদীর বাঁধের একটি বড় অংশ আকস্মিকভাবে ভেঙে যায়। তীব্র স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করায় মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। ওই সময় বন্যার পানিতে আটকা পড়ে নিখোঁজ হন বৃদ্ধ আশরাফ আলী। এরপর শুক্রবার সকালে আকুয়া গ্রামে তার মরদেহ ভেসে ওঠে।

রাজনগরের টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে বাঁধ ভেঙে পানি ঢোকায় কয়েকটি গ্রামের মানুষ আকুল পাথারে পড়েন। রাতেই বন্যার পানিতে তলিয়ে গিয়ে আশরাফ আলী মারা যান এবং সকালে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

আকস্মিক এই বন্যা ও বৃদ্ধের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন, সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে ওই এলাকার চারপাশ প্লাবিত হওয়ায় এবং প্রচুর পানি জমে থাকায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   বৃদ্ধের লাশ   বন্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close