মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      
খেলাধুলা
স্পেনকে হারাতে ‘নিখুঁত’ ম্যাচ চায় বেলজিয়াম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৪:৩৬ পিএম আপডেট: ১০.০৭.২০২৬ ৪:৩৯ পিএম
রোমেলু লুকাকু

রোমেলু লুকাকু

‘ফুটবল বিশ্বকাপ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হওয়ার আগে বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু বলেছেন, ‘স্পেনকে হারাতে হলে তাদের ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে। তবে ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে রেড ডেভিলস।’

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লুকাকু বলেন, ‘স্পেন দুর্দান্ত একটি দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের প্রায় নিখুঁত একটি ম্যাচ খেলতে হবে। কিন্তু আমরা হারার জন্য মাঠে নামবো না।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি আমাদের কী করতে হবে। দল হিসেবে আমরা ভালো অবস্থায় আছি এবং নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখি।’

লুকাকু স্বীকার করেন, এবারের বিশ্বকাপ হয়তো তার শেষ হতে পারে। তবে ব্যক্তিগত বিষয় নয়, দলের স্বার্থই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘জাতীয় দলের প্রয়োজনই আমার কাছে আগে। এরপর আসে আমার নিজের বিষয়। কোচ রুডি গার্সিয়ার সঙ্গে আমার ভূমিকা নিয়ে কথা হয়েছে। আমি শুরু থেকে খেলি বা বেঞ্চ থেকে নামি। দলের জন্য সর্বোচ্চটাই দিতে চাই।’

এবারের বিশ্বকাপে লুকাকু সীমিত সময় খেলেও তিনটি গোল করেছেন। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারানো ম্যাচেও তিনি গোল করেন। ফলে স্পেনের বিপক্ষে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে স্পেন এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোল হজম না করেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তেও ইতোমধ্যে স্বীকার করেছেন, বেলজিয়ামই এবারের বিশ্বকাপে তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার (১০ জুলাই) রাত ১টায় (এএম) স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্পেনকে হারানো   নিখুঁত ম্যাচ   বেলজিয়াম  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close