বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      এনবিআরের পাঁচ অঙ্গীকার      কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      
দেশজুড়ে
গজারিয়ায় যাত্রা শুরু করল হাইওয়ে রেস্টুরেন্ট ‘ন্যাচার লাউঞ্জ’
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৪:৫৩ পিএম আপডেট: ১০.০৭.২০২৬ ৪:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে যাত্রা শুরু করল শাহ শের আলী গ্রুপের নতুন উদ্যোগ ‘ন্যাচার লাউঞ্জ’। প্রকৃতি, বিশুদ্ধ খাবার ও আধুনিক সেবার সমন্বয়ে গড়ে উঠেছে ব্যতিক্রমধর্মী এই প্রতিষ্ঠানটি।

​শুক্রবার (১০ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মুহাম্মদ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. রোকন-উদ-দৌলা। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক আবু সুফিয়ান, কবি ও ইসলামি চিন্তাবিদ মোহাম্মদ কামরুজ্জামান তরুণ, বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নাতি চরিত্রখ্যাত অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবিদ কাজী হাসান।

অনুষ্ঠানে মুহাম্মদ আব্দুল মান্নান সরকার বলেন, ‘প্রায় দুই দশকের সেবার অভিজ্ঞতা ও মানবকল্যাণের অঙ্গীকার নিয়ে ‘ন্যাচার লাউঞ্জ’ প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রচলিত হাইওয়ে রেস্টুরেন্টের ধারণাকে নতুন মাত্রা দিয়ে একই ছাদের নিচে প্রকৃতি, বিশুদ্ধ খাবার, আধুনিক সেবা ও পারিবারিক বিনোদনের এক অনন্য সমন্বয় ঘটিয়েছে। ​শত শত দেশি-বিদেশি গাছপালা, ২১টি দৃষ্টিনন্দন অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের সমাহার এবং পাখির কলকাকলিতে ভরা এই নৈসর্গিক পরিবেশ দর্শনার্থীদের মনের ক্ষুধা মেটানোর পাশাপাশি এনে দেবে বিশুদ্ধ অক্সিজেনের নির্মল সংস্পর্শ।’

তিনি আরও বলেন, ‘খাদ্যরসিকদের জন্য এখানে রয়েছে দেশি-বিদেশি নানা ধরনের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের সমাহার। এছাড়া শিশুদের জন্য কিডস জোন, জিম কর্নার, মেশিন ম্যাসাজ জোন ও নামাজের সুব্যবস্থা। একই কমপ্লেক্সে রয়েছে শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন। যেখানে সিএনজি, এলপিজি, অকটেন ও ডিজেল সরবরাহ করা হয়। আরও রয়েছে অনন্যা মার্ট, আধুনিক জামে মসজিদ এবং ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা। ফলে এটি শুধু একটি রেস্টুরেন্ট নয় বরং একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত হাইওয়ে সার্ভিস কমপ্লেক্স।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়ায   যাত্রা শুরু করা   হাইওয়ে রেস্টুরেন্ট   ন্যাচার লাউঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close