বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      এনবিআরের পাঁচ অঙ্গীকার      কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      
দেশজুড়ে
উখিয়ায় যুবকের শরীরে মিলল হামের সংক্রমণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ১০.০৭.২০২৬ ৬:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার জেলার উখিয়া উপজেলা ও পার্শ্ববর্তী এলাকায় শিশুদের পাশাপাশি এবার যুবকদের মাঝেও হাম রোগ শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। সাধারণত শিশুদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা গেলেও একজন প্রাপ্তবয়স্ক যুবকের শরীরে হামের উপস্থিতি মেলায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার যুবক ওসাইমং মারমা (২২) হামের উপসর্গ নিয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। 

হাসপাতালে কর্মরত চিকিৎসকের পরামর্শে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হলে শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। 

চিকিৎসকদের মতে, একজন যুবকের শরীরে এই রোগ শনাক্ত হওয়া অত্যন্ত অস্বাভাবিক ও উদ্বেগজনক।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল হাসান বলেন, ​‘জ্বর, শরীরে লালচে দানা, কাশি, সর্দি ও চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। একই সাথে সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা (আইসোলেশন) রেখে চিকিৎসা নিশ্চিত করতে হবে।"

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির ওপর জোর দিয়ে বলেন, ‘শিশুদের শতভাগ টিকাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যে কোনো বয়সীর ক্ষেত্রে উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে।’

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী এলাকায় মানুষের অবাধ চলাচল, টিকার আওতার বাইরে থাকা ভাসমান জনগোষ্ঠী এবং জনসচেতনতার ঘাটতির কারণে এই অঞ্চলে হাম সংক্রমণের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উখিয়ায   যুবকের শরীর   হামের সংক্রমণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close