মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
দেশজুড়ে
সাভারে ইয়াবাসহ গ্রেপ্তার সাত
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

বৃহস্পতিবার (৯ জুলাই) আশুলিয়া ও সাভার মডেল থানার তিন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। 

গোয়েন্দা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে হুমায়ন কবির (৩১), ইকরাম হোসেন (২৮) ও মোফাজ্জল ভূঁইয়াকে (৪৮) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। 

রাত ৮টার দিকে সাভার মডেল থানার মোগড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

রাত আড়াইটার দিকে সাভার মডেল থানার ভরালী বটতলা এলাকায় অভিযান চালিয়ে রাজু মণ্ডল (২৩), সুজন মিয়া (৩৮) ও চাঁন মিয়া (২৫) নামে তিনজনকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইকরাম হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা ও চাঁন মিয়ার বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।

সাইদুর ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাভার   আশুলিয়া   ইয়াবাসহ গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close