শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি      রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে চীনের অভিনন্দন      মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত      সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭২      কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      
দেশজুড়ে
হাওরের পানিতে তলিয়ে নিখোঁজ পর্যটক
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৯) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় আট ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার (১০ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে ২৫ সদস্যের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। হাওরের সৌন্দর্য উপভোগ করতে তারা নৌকায় করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। বিকেলের দিকে দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকা মেরামতের অপেক্ষায় থাকা অবস্থায় শফিকুল ইসলাম তুলুসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন।

গোসল করার একপর্যায়ে শফিকুল ইসলাম গভীর পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং আশপাশের লোকজনও খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

খবর পেয়ে ভৈরব থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে সন্ধ্যা নেমে আসায় এবং পর্যাপ্ত আলো না থাকায় শুক্রবারের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শনিবার (১১ জুলাই) সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাওরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ভৈরব থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। শনিবার সকালে আবারও অভিযান শুরু হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নিখোঁজ পর্যটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close