বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
প্রিয় ক্যাম্পাস
র‍্যালির মাধ্যমে ‘গণ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদযাপন শুরু
গবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ‘গণ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদযাপন শুরু হয়েছে। বেলুন উড্ডয়ন ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

শনিবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বাদামতলা থেকে বেলুন উড়িয়ে র‍্যালি বের করা হয়। পরে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র‍্যালিটি গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠানের অতিথি ও সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কেক কাটা, ডকুমেন্টারি প্রদর্শনী, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পর্ব।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নেতৃবৃন্দসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয় দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close